Saturday, February 8, 2014

বাংলা কবিতা- নিবেদন মাতঃ ।

নিবেদন মাতঃ ।।

আজকে জানাই মাতা লক্ষ্মীকে...
তোমার বাহন প্যাঁচা-পক্ষীকে
ত্যজ গো এবার, মিনতি তোমায়,
ওর স্পেসি জানো কি, লুপ্তপ্রায়?
তাকে আনো তুমি পূজা-প্যাণ্ডালে-
ঝলসানো আলো, চোখ ভরে জলে !
এবার মানেকা জানতে পারলে
নির্ঘাত মা গো ঠেলবেই জেলে ।
তার চেয়ে কোনও মন্ত্রিকে ধরে-
হেলিকপ্টার চেয়ে নাও ধারে ।
এবার তাহলে বনের প্যাঁচারে
দাও ছেড়ে, সেটা বনে যাক ফিরে ।।

18th Nov, 2012.

No comments:

Post a Comment